
বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড় আম্ফান। ১৯মে রাতে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয়এলাকায় ৪নম্বর বিপদ সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরসূত্রে জানানো হয়, চট্টগ্রাম-বরিশালউপকূলের মাঝামাঝি আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আম্পান।এরই মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের গতি পরিবর্তন করে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। সরাসরি উপকূলীয় এলাকায় আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণি ঝড়ের প্রভাবে সারা দেশে তীব্র তাপদাহ অনুভূত হচ্ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় উপকূলের সুন্দরবনসহ সংশ্লিষ্ট এলাকায় জোরদার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এছাড়া পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।
সমুদ্র তীরবর্তীএলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। দুর্যোগ এলে বাসিন্দাদের সরানোর জায়গা তৈরি রাখা হয়েছে এবং মাইকিং করা হয়েছে যে ঘূর্ণিঝড় আসার আগেই সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে আসতে।



