
করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ ২৮ জন মারা গেছেন। এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জনে।
রবিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এর আগে গতকালও দেশে প্রায় দুই হাজার ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া মারা যায় ২০ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় শনিবারই বাংলাদেশ বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলের মধ্যে ২৫ নম্বরে উঠে আসে। দিনে দিনে এই তালিকায় উপরের দিকে উঠছে বাংলাদেশ। আর এতে করে বাড়ছে আতঙ্ক।
অন্যদিকে করোনায় বিশ্ব পরিস্থিতিতেও তেমন একটা উন্নতি নেই। বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৪ লাখ ৮ হাজার ১৮৭ জনের শরীরে। এছাড়া এতে মারা গেছেন ৩ লাখ ৪৪ হাজার ৪১ জন। ভাইরাসমুক্ত হয়েছেন ২২ লাখ ৪৮ হাজার ৯০৬ জন।



