বাংলাদেশ

যাত্রীদের চাপ যেন অনেকটাই কমে এসেছে

গেল কয়েক দিনে ঘরে ফেরা মানুষের চাপ বেশি থাকলেও ঈদের ঠিক আগ মুহূর্তে যাত্রীদের চাপ যেন অনেকটাই কমে এসেছে রাজধানীর প্রবেশ পথগুলোতে। তারপরও পরিবহন বন্ধ থাকায় বিভিন্ন কৌশলে করোনা ঝুঁকি নিয়েই গ্রামের বাড়ি ফিরছে নগরবাসী।

সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলা এসব মানুষদের রয়েছে নানা অজুহাতও। প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে দীর্ঘ ২ মাসেরও বেশি সময় ধরে রাজধানীসহ সারাদেশে বন্ধ পাবলিক পরিবহনগুলো। আর তাই ঈদে ঘরে ফেরা মানুষের একমাত্র অবলম্বন কার্যতঃ স্বল্প পাল্লার ছোট বাহন।

রাজধানীর প্রবেশ পথগুলো থেকে এসব বাহনে চেপেই অনেকে নির্ধারিত গন্তব্যে ছুটছেন অনেকটা ঝুঁকি নিয়েই, প্রত্যাশা পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন। এদিকে, মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে গেল কয়েক দিন বেসামাল যাত্রীর চাপ থাকলেও, আজ সেখানেও ছিল ভিন্ন চিত্র।  সকালে ছোট গাড়ির কিছুটা চাপ থাকলেও, বেলা বারার সাথে সাথে তা কমে যায়।

বাংলা টিভি/বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button