কুয়েতে ২১৪৮ বাংলাদেশি করোনা আক্রান্ত

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ৪ কর্মীসহ ২ হাজার ১৪৮ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের প্রশাসনিক কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত দুই অনুবাদক এবং এক কর্মচারীসহ দূতাবাসের মোট ৪ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়া গত শনিবার দেশটিতে নতুন করে ১৩৭ জনসহ এ পর্যন্ত ২ হাজার ১৪৮ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন কমপক্ষে ২৫ জন। কুয়েতের বিভিন্ন হাসপাতালের তত্ত্বাবধানে বাংলাদেশ দূতাবাসের স্টাফ এবং প্রবাসী শ্রমিকদের চিকিৎসা চলছে। কুয়েত দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান, মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, সাধারণ ক্ষমার আওতায় প্রায় সাড়ে ৪ হাজার বাংলাদেশী বৈধ হওয়ার সুযোগ নিয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৮০০ জনকে ইতোমধ্যেই বিশেষ ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হয়েছে।



