বিশ্ববাংলা

তাবুকে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের তাবুকে বকুল মিয়া নামে এক প্রবাসীর হৃদরোগে মৃত্যু হয়েছে। মরদেহ তাবুকের কিং খালেদ হাসপাতালের হিমঘরে রাখা আছে বলে জানাগেছে।

বৃহস্পতিবার আজিজীয়া এলাকার নিজ বাসায় বকুল মিয়া হঠাৎ হার্ট অ্যাটাক করলে, তার রুমমেট এবং আত্মীয়-স্বজন জানতে পেরে, তাকে অতি দ্রুত তাবুকের কিং খালেদ হসপিটালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান তিনি আর বেঁচে নেই।

বকুল মিয়ার পিতার নাম মরহুম আবদুল কাদের মিয়া। তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাসিন্দা। তার আত্মীয় মোহাম্মদ মজিবর পাঠান জানিয়েছেন, মরদেহটি তাবুকের কিং খালেদ হাসপাতালের হিমঘরে রাখা আছে।

তিনি বাংলা টিভির মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যেন প্রবাসী কল্যাণ তহবিল হতে নিহতের পরিবারকে সাহায্য সহযোগিতা এবং তার লাশটি অবিলম্বে দেশে পাঠানোর সুব্যবস্থা করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button