বিশ্ববাংলা
কাতারে ঈদুল ফিতর উদযাপিত

উপসাগরীয় দেশ কাতারে রোববার মুসলিমদের সর্বাপেক্ষা বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
রোববার ভোর ৫টায় কাতারের জাতীয় মসজিদে সীমিত আয়োজনের মধ্য দিয়ে, দেশের একমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে নির্দিষ্ট সংখ্যক মুসুল্লী অংশ নেন। ইমামতি ও খুতবা পাঠ করেন শেখ ছকিল আশ শাম্মারি।
করোনাভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকাতে কাতার সরকারের অনুমতি না থাকায়, শুধুমাত্র জাতীয় মসজিদ ছাড়া আর কোথাও ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি, ফলে, এই প্রথমবারের মতো প্রবাসীরা ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেননি। তবে, সকালে ফজরের নামাজের পর, যার যার ঘরে এবং বাসার ছাদে ঈদের নামাজ আদায় করেন তারা।



