দেশবাংলা

ভিন্ন এক বাস্তবতায় সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

এদিকে, ভিন্ন এক বাস্তবতায় সারাদেশেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ মেনে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। দেশের প্রায় তিন লাখ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে খুলনায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত টাউন মসজিদে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে প্রায় ১১ হাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নগরীর আঞ্জুমানে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। সরকারি নির্দেশনা মেনে রাজশাহীতে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টায় নগরীর হযরত শাহ মখদুমের দরগাহ মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

রংপুরে সামাজিক দুরত্ব মেনে মসজিদে এবং বাসাবাড়িতে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই সিলেট নগরীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালেও সরকারি নির্দেশনা অনুসারেই মসজিদে মসজিদে আয়োজন করা হয় ঈদের জামাত। চলমান করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়াতেও খোলা মাঠের পরিবর্তে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।চাঁদপুরে সামাজিক দূরত্ব বজায় রেখেই উদযাপিত হয় ঈদুল ফিতর।

পাবনায়ও করোনা সর্তকর্তা বজায় রেখেই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের মত মৌলভীবাজারেও উৎসব মূখর পরিবেশে উদযাপিত হয় মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ফরিদপুরে সামাজিক দূরত্ব মেনেই ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

করোনাভাইরাসের কারনে সামাজিক দুরত্ব মেনে নড়াইলেও বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button