দেশবাংলা

পোশাক শ্রমিককে মারধরের কয়েকঘন্টা পর লাশ উদ্ধার

গাজীপুরে দোকানের বাকি পরিশোধ করতে না পারায় আরিফুল ইসলাম নামে এক পোশাক শ্রমিককে মারধরের কয়েকঘন্টা পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার উত্তর লতিফপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত আরিফুল রহমান তুহিন ঝালকাঠির রাজাপুর থানার সতোরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ছেলে। উত্তর লতিফপুর এলাকার ফরহাদ হোসেনের বাড়িতে বাসা ভাড়ায় থেকে, স্থানীয় বিগ বস নামে একটি পোশাক কারখানায় চাকুরী করতেন তিনি।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button