বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রে নিরানন্দ পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

যুক্তরাষ্ট্রে নিরানন্দ পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশীরা। যুক্তরাষ্ট্রে করোনায় লকডাউন থাকায় নিউইয়র্ক, নিউজার্সিসহ প্রতিটি অঙ্গরাজ্যে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর নিরানন্দ পরিবেশে উদযাপিত হয়েছে।

এবছর ব্যতিক্রমী এক পরিবেশে ঈদ উদযাপন করেছেন দেশটির মুসলমানরা। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরের মধ্যে, বা ঘরের পেছনে খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করেন। যাদের আত্মীয় স্বজন করোনায় আক্রান্ত হয়েছেন বা মারা গেছেন, তাদের জন্য এবারের ঈদ ছিলো বিবর্ণ।

এবারের ঈদের নামাজে সবাই বিশ্ববাসীর জন্য করোনামুক্তির দোয়া করেন। ঈদের নামাজ শেষে প্রবাসীরা দেশে ও প্রবাসে অবস্হানরত  আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে টেলিফোন, স্কাইপে, জুম, মেসেনজার ইত্যাদি অনলাইন মাধ্যমে, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এবারের ঈদ ছিল সবার জন্য কষ্ট ও শোকের। স্বজন হারানোর বেদনার সাথে যুক্ত হয়েছে দেশে টাকা পাঠাতে না পারার অনুশোচনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button