বিশ্ববাংলা

সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হৃদয়ে বাংলাদেশ তরুণ সংঘ

কাতারে করোনা দুর্যোগ মোকাবেলায় প্রবাসীদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে কাতার প্রবাসী বাংলাদেশী যুবকদের সংগঠন হৃদয়ে বাংলাদেশ তরুণ সংঘ।

আমাদের কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, সংগঠনটির পক্ষ থেকে রাজধানী দোহার পুরাতন বিমানবন্দরের কাছে, মাতার কাদিম এলাকায় করোনা দুর্গত প্রবাসীদের ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী এবিএম দিদারুল আলম আরজু, রাজনীতিবিদ এম এম নুরু, দিলিপ কুমার ছোটন, কমিউনিটি নেতা রাজ রাজীব, আল আমিন খান, জোবায়ের আহমেদ, সানজিম খানসহ আরো অনেকে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির যুগ্ম-আহবায়ক মোকাররম আলী চৌধুরী ও মোজাম্মেল হোসেন সোহাগ।

কর্মহীন বেকার প্রবাসীরা এসময় ঈদ উপহার পেয়ে, সন্তোষ প্রকাশ করেছেন। প্রবাসে থাকা এসব বাংলাদেশীদের দুঃখ দুর্দশা দূর করতে সরকারের পাশাপাশি অন্যান্য সংগঠনকেও, সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহবান জানিয়েছেন হৃদয়ে বাংলাদেশ তরুণ সংঘের কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button