বিশ্ববাংলা
অনিশ্চয়তায় আমিরাতে আটকে পড়া বাংলাদেশিরা

দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৯ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতের সাথে, বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কাজ না থাকায় অনেক প্রবাসী ও ভ্রমণে গিয়ে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চাইলেও কিভাবে ফিরবেন, তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।
তবে, আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস, আটকে পড়া বাংলাদেশিদের জন্য একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ঘোষণা দেয়ার পাশাপাশি, দূতাবাসের নির্দেশনায় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ যাত্রীদের টিকেট ইস্যু করবে বলে জানা গেছে। বিশেষ এই ফ্লাইটের জন্য যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে।
এর আগে দেশটি থেকে বিশেষ অনুমতি নিয়ে ৭টি ফ্লাইটে দেড় হাজারের মতো যাত্রী দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়।



