দেশবাংলা

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড়

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই বাড়ি যাওয়া ঈদ যাত্রীরা কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন। শুক্রবার (২৯ মে) সকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, হাজার হাজার যাত্রী পার হয়ে বিভিন্ন পরিবহনে ঢাকার দিকে যাচ্ছেন। যাত্রীদের ভিড় এতই বেশি ছিল যে, সেখানে সামাজিক দূরত্ব মানার কোনও সুযোগ নেই।

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড় দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাট। এই রুটে শুক্রবার সকাল থেকে ১২টি ফেরি চলছে। যাত্রী ও যান বোঝাই করে শিমুলিয়া ঘাটে আসছে এসব ফেরি। ঢাকামুখী যাত্রীরা করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে গাদাগাদি করে পদ্মা পার হচ্ছেন।

শিমুলিয়া ঘাটে আসার পর কয়েকগুণ বেশি ভাড়ায় মিশুক, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে নিজ নিজ গন্তব্যে ফিরছেন তারা। কাউকে পণ্যবাহী পিকআপে করেও গন্তব্যে যেতে দেখা যাচ্ছে। কাঁঠালবাড়ি ঘাটে চাপ বেশি।

এ পর্যন্ত কাঁঠালবাড়ি ঘাট থেকে হাজার খানেক যান শিমুলিয়া ঘাটে এসেছে। তবে, শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ি মুখে যাত্রীর চাপ নেই। কিছু প্রাইভেটকার ও ছোট যান আছে। তবে, ফেরির জন্য তাদের ঘাটে অপেক্ষায় থাকতে হচ্ছে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button