বাংলাদেশ
অপরিবর্তিত রয়েছে সবজির দাম

ঈদের পর রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়ে যাওয়ার প্রবণতা থাকলেও, এবারের চিত্র অনেকটায় ভিন্ন।ঈদের পর ৪ দিন কেটে গেলেও আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি।
অধিকাংশ বাজারে বেশির ভাগ সবজির কেজি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের দাবি, ঈদের পর ক্রেতা কম থাকায় স্বাভাবিক রয়েছে প্রায় সব ধরনের সবজির চাহিদা দাম।
এ ছাড়া ঈদের পর কমেছে গরু ও খাসির মাংসের দাম। অপরিবর্তিত রয়েছে সব ধরনের মাছের দাম।



