দেশবাংলা
কুড়িগ্রামে যুবককে পিটিয়ে হত্যা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সিদ্দিকুর রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবক উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জনডার গ্রামের কাছুয়া মাহামুদের ছেলে।
বৃহস্পতিবার রাতে বিষয়টি শালিস বৈঠক হলেও সমাধান না হওয়ায়, রাতেই দু’পক্ষ আবারো দ্বন্দে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষ সিদ্দিকুর রহমানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হলে, হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
এদিকে, উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



