বিশ্ববাংলা
গ্রীসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

গ্রীসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আমাদের গ্রীস প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরী জানান, বৃহস্পতিবার সিলেট জেলার প্রবাসীদের নিয়ে গঠিত ও পরিচালিত সংগঠনটির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, দলের বেশকিছু পদে নতুন নেতৃবৃন্দকে দায়িত্ব দেয়া হয়। এসময় ২০২০-২১ সালের জন্য নতুন সভাপতি হিসেবে তাইজুল ইসলাম ফয়েজ, সাধারণ সম্পাদক মুমিন খানসহ, আরো অনেক নেতৃবৃন্দ বিভিন্ন সেক্টরের দায়িত্ব পান।
সংগঠনটির সাথে যারা দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, তাদের সাথে পরামর্শক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। এসময় যারা শ্বশরীরে সভায় যোগ দিতে পারেননি, তারা অনলাইনে ভিডিও কনফারেন্সে যোগ দেন।



