বিশ্ববাংলা
রোববার জেদ্দা কনস্যুলেট সেবা কার্যক্রম শুরু করবে

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট পুনরায় তাদের সেবা দেয়া শুরু করতে যাচ্ছে। রোববার থেকে জেদ্দা কনস্যুলেট তাদের সেবা কার্যক্রম শুরু করবে যা বৃহস্পতিবার পর্যন্ত চালু থাকবে।
সেবা নেয়ার জন্য প্রবাসীদের কনস্যুলেটের বিজ্ঞপ্তি দেখে, ইমেইলে নিজের মোবাইল নম্বর এবং পাসপোর্ট ও ইকামার ফটোকপি পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিংক থেকে আবেদনপত্র সংগ্রহ করে, তা পূরণ করে পাঠাতে হবে।
পরে দূতাবাস মোবাইলে এসএমএস এর মাধ্যমে সাক্ষাতের সময় জানিয়ে দেবে। আর যারা পাসপোর্ট নবায়ন করতে দিয়েছেন তারা দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করে সাক্ষাতের সময় জেনে নিতে পারবেন।



