বিশ্ববাংলা

মালয়েশিয়ায় আটকে পড়া প্রবাসীদের দেশে ফেরা সহজ করা হয়েছে

মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের জন্য দেশে ফেরা সহজ করা হয়েছে। শুক্রবার এক বৈঠকে আলোচনার সময়, দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব একথা জানান।

তিনি বলেন, মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি থাকাকালীন যাদের ভিসা বা সামাজিক পাশের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মধ্য থেকে যেসব প্রবাসীরা দেশে ফিরতে চায়, তাদেরকে কোনো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না।

মন্ত্রী আরো জানান, এসব প্রবাসীদের জন্য ২টি বিকল্প রয়েছে, যেহেতু এমসিএর কারনে সমস্ত দেশের ইমিগ্রেশন অফিসগুলো বন্ধ রয়েছে, তাই তারা এয়ারপোর্টে শুধুমাত্র বিমানের টিকিট দেখিয়ে পার হয়ে যেতে পারবেন।

দ্বিতীয় বিকল্পটি হলো, যারা নিজ দেশে গিয়ে দীর্ঘদিন থাকতে চান, তারা ইমিগ্রেশন বিভাগের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশন এর মাধ্যমে সাক্ষাতের তারিখের জন্য আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button