বিশ্ববাংলা

রিয়াদে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মারা গেছেন

সৌদি আরবে জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদের সিনিয়র সহ-সভাপতি, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আজমত হোসেন মারা গেছেন।

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস এবং বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বুধবার স্থানীয় সময় বিকেলে মারা যান তিনি। জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ শাখার সভাপতি কাপ্তান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজমত হোসেন সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতান ইউনিয়নের লালাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে রিয়াদের ধীরা এলাকায় আতর ও পারফিউমের ব্যবসা করে আসছিলেন।

তার মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন রিয়াদের সকল সদস্য শোক ও পরিবারের বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button