বিশ্ববাংলা

স্বাভাবিক অবস্থায় ফিরতে চলেছে আমিরাত

করোনাময় সীমাবদ্ধতা থেকে স্বাভাবিকতার দিকে এগিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে অবরুদ্ধতা থেকে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে ফিরে আসছে।

দুবাই পৌরসভা শুক্রবার জেবিআর, আল মামজার, জুমেরাহ এবং উম্মে সাকিম বীচ, পাশাপাশি বড় বড় উদ্যান এবং দুবাই ফ্রেম জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে আগামী পয়লা জুন থেকে পর্যায়ক্রমে জাদুঘরগুলো পূণরায় চালু করা হবে।

রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আল শিন্দাঘা ও এতিহাদ যাদুঘর খোলা থাকবে এবং কয়েনস যাদুঘর সকাল ৮ টা থেকে বিকেল ২ টা পর্যন্ত খোলা থাকবে।

এদিকে দুবাই ছাড়া সমস্ত আমিরাত জুড়ে জাতীয় জীবাণুনাশক স্প্রে করন সময় রাত ৮ টা থেকে সকাল ৬ টা পরযন্ত চলছে।

এম আবদুল মান্নান, আবুধাবি প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button