অন্যান্যবাংলাদেশ

‘২৫ শতাংশের বেশি সরকারি কর্মকর্তা অফিস করতে পারবেন না’

২৫ শতাংশের বেশি সরকারি কর্মকর্তা অফিস করতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এছাড়া দর্শনার্থীরা যাতে সচিবালয়ে প্রবেশ করতে না পারে এ জন্য ১৫ দিন কোনো পাস ইস্যু করা হবে না।

তিনি বলেন, রোববার ছিল প্রথম দিন, অনেকগুলো মন্ত্রণালয় অত্যন্ত কম সংখ্যক কর্মকর্তা নিয়ে, যারা বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তাদের আমরা আসতে বারণ করেছি, তারা আসেননি। রোববার (৩১ মে) প্রথম দিন আমরা সচিবালয়ে যে চিত্র দেখেছি অধিকাংশ মন্ত্রণালয়, যেভাবে আমরা বলেছি যে- বয়স্ক কর্মকর্তারা আসবেন না, অসুস্থ এবং সন্তানসম্ভবা নারী কর্মকর্তারা আসবেন না, সেটা আমরা মেইনটেন করেছি।’

করোনোর সংক্রমণ এখন সর্বোচ্চ অবস্থায় আছে জানিয়ে ফরহাদে হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজগুলো করতে হবে। এই ১৫ দিনে আমরা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কাজ করব। আজ যে ভুলগুলো হয়েছে কাল যাতে সেই ভুলগুলো না হয় সেটাই আমরা করতে চাই।

এর আগে, বিভিন্ন শর্তপালন ও নির্দেশনা মানা সাপেক্ষে রোববার (৩১ মে) থেকে ১৫ জুন পর্যন্ত অফিস খুলে দিয়েছে সরকার। মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর পরিস্থিতির ক্রমাবনতিতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী টানা ৬৬ দিনের ছুটি গত শনিবার (৩০ মে) শেষ হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button