আওয়ামী লীগরাজনীতি

স্বাস্থ্যবিধি না মানলে সরকার আরও কঠোর হবে: কাদের

করোনার সংক্রমণ প্রতিরোধে শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের অসচেতনতা এবং স্বাস্থ্যবিধি না মানায় পরিস্থিতির অবনতি হলে সরকার আরও কঠোর হবে’। সোমবার সকালে সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

এ সময় গণপরিবহন চালু ও ভাড়া বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে গাড়ি চালানো শুরু হয়েছে। সরকার বাস্তবতার প্রয়োজনে ভাড়া সমন্বয় করেছে এবং আজ থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন চলছে। আমি মালিকদের স্বাস্থ্যবিধি ও শর্ত মেনে গাড়ি চালানোর অনুরোধ করছি।

পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স টিম, মোবাইল কোর্টসহ টার্মিনাল কর্তৃপক্ষকে অর্ধেক আসন খালি রাখা এবং বর্ধিত ভাড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তদারকির আহ্বান জানাচ্ছি।

এসময় নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং জনরোষ থেকে বাঁচতে বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button