আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

২০ জুন পর্যন্ত কারফিউ শিথিল করেছে সৌদি

সৌদি আরবে করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় লকডাউন থাকার পর, গত রোববার থেকে ২০ জুন পর্যন্ত, মক্কা ব্যতীত সৌদি আরবের অন্যান্য স্থানে কারফিউ শিথিল করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় এবং প্রবাসীদের ঘরের বাইরে অবস্থানের সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আইন লঙ্ঘন করলে তাদের জরিমানা করারও বিধান জারি করা হয়েছে।

সৌদি আরবে গত রোববার থেকে ২০ জুন পর্যন্ত কারফিউ শিথিলের আগে, ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত, মক্কা নগরী ছাড়া সৌদি আরবের অন্যান্য স্থানে সকাল ৬টা হতে বিকেল ৩টা পর্যন্ত কারফিউ শিথিল এবং এই সময়ে ব্যক্তিগত গাড়ি দিয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চল, এক শহর থেকে অন্য শহরে যাওয়া এবং ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত মক্কা শহরস্থ মসজিদসমূহ ছাড়া

অন্যান্য সকল মসজিদে জুমা এবং অন্যান্য জামাতের নামাজ আদায়ের অনুমোদন এবং সেই সাথে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সরকারি ও প্রাইভেট অফিস, প্রতিষ্ঠান খোলা থাকা, আভ্যন্তরীন বিমান চলাচল চালু থাকবে বলেও জানিয়েছিল, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কারফিউ শিথিলের পর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় এবং প্রবাসীদের ঘরের বাইরে অবস্থান করার সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা আইন লঙ্ঘনকারী ১ হাজার রিয়াল জরিমানা করার বিধান জারি করা হয়েছে।

তবে সেলুন, বিউটি পার্লার খোলার অনুমতি দেয়া হয়নি। সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ে সহকারী ডিপুটি ডিরেক্টর ড.আব্দুল্লাহ আসিরি জানান, করোনা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যে সকল সার্ভিসে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সে সব সার্ভিস ভাইরাসের প্রকোপ চুড়ান্তভাবে শেষ হওয়ার পর চালু হবে। তবে গত রোববার থেকে কারফিউ শিথিল করায়, প্রবাসী বাংলাদেশিসহ সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

লকডাউন থাকায় অনেকে এক শহর থেকে অন্য শহর কিংবা নিজ কর্মস্থলে যাতায়াত করতে পারতেন না, রোববার থেকে কারফিউ শিথিল করায় সবাই যার যার কর্মস্থলে যোগদানসহ এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতে পারছেন।

গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button