
খাদ্যের লাইসেন্সে, ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিক্রির দায়ে রেজা ফুড প্রোডাক্টের মালিককে আটক করেছে র্যাব। সেইসঙ্গে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে ওই কারখানায় অভিযান চালান র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে অনুমোদনবিহীন রেজা ফুড প্রোডাক্ট কারখানায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিক্রির অভিযোগে অভিযান চালায় র্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।
এসময় কারখানায় মালিককে আটক করে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। র্যাব জানায় প্রতিষ্ঠানটির বাণিজ্যিক অনুমোদন খাদ্য উৎপাদন ও বিপণনের। তবে তারা করোনার সুযোগ নিয়ে মৌসুমী ব্যবসা হিসেবে, কোন অনুমোদন ছাড়াই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে, প্যাকেজিং করছিলো।
মাসুদ সুমন, বাংলা টিভি



