
নভেল করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার নিয়মিত আপডেটের অংশ হিসেব শুক্রবার (৫ জুন) সকালে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ভালো না। রাতে তার শ্বাসকষ্ট ছিল। এই মুহূর্তে দেশবাসীর দোয়া খুব প্রয়োজন। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালের কেবিন বেডে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’
এদিকে, ড. বিজন কুমার শীল জানিয়েছেন, ‘রাতে স্যারের শারীরিক অবস্থা একটু খারাপ হয়েছিল। শ্বাসকষ্ট ছিল। এখন তিনি মোটামুটি ভালো আছেন। স্যারের জন্য দোয়া করবেন।
এর আগে, গত ২৪ মে গণস্বাস্থ্যের কিটে করোনা শনাক্ত হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। ২৮ মে ল্যাব টেস্টেও করোনা পজিটিভ আসে তার। এর তিন দিন পর ৩১ মে জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক ও পুত্র বারীশ হাসান চৌধুরী করোনা পজিটিভ শনাক্ত হন।



