
লিবিয়া ট্র্যাজেডিতে সন্দেহভাজন ১৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মানবপাচার এবং সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। এ মামলা তদন্ত করবে ডিবি।
এর আগে, গেলো ২ জুন লিবিয়ায় মানব পাচারের অভিযোগে ৩৮ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। লিবিয়ায় মানবপাচারের ঘটনায় এপর্যন্ত মামলা হয়েছে ১০টি।
গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানবপাচার চক্র। এছাড়াও গুলিতে ১১ বাংলাদেশি মারাত্মক আহত হন। ওই ঘটনায় গত ১ জুন মানব পাচারকারীচক্রের অন্যতম হোতা কামাল উদ্দিন ওরফে হাজী কামালকে গ্রেপ্তার করে র্যাব।
প্রসঙ্গত, গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত এবং ১২ জন আহত হন। বাংলাদেশি একটি দালালচক্র ইউরোপ নেওয়ার প্রলোভন দেখিয়ে করোনার মধ্যেই তাদের লিবিয়া পাঠায়। ভূমধ্যসাগর পারি দিয়ে তাদের ইতালি নেওয়া কথা ছিল। কিন্তু, লিবিয়াতে পাচারকারী স্থানীয় একটি চক্র তাদের আটকে মারধর করে মুক্তিপণ দাবি করে।
এই নিয়ে মানবপাচারকারীদের সঙ্গে অভিবাসীদের সংঘর্ষ হয়। এতে একজন পাচারকারীর মৃত্যু হয়। এরপর ক্ষোভে নির্বিচার গুলি করে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে হত্যা করা হয়।



