বিশ্ববাংলা

সৌদিতে মানিকগঞ্জের দুই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

পরিবারে স্বচ্ছলতা আনতে প্রায় তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন, মানিকগঞ্জের দুই রেমিট্যান্স যোদ্ধা মোশারফ ও শামীম। কিন্তু মহামারি করোনায় না ফেরার দেশে চলে গেলেন তারা। এ খবর পেয়ে  উভয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তাদের স্বজনরা।

পরিবারে স্বচ্ছলতা আনতে জমিজমা বিক্রি করে এবং ঋন নিয়ে তিন বছর আগে সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমিয়েছিলেন রেমিটেন্স যোদ্ধা মোশারফ হোসেন। পরিবারের স্বপ্ন বাস্তবায়ন না হতেই, মাহামারি করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে।

প্রয়াত মোশারফের দুই সন্তানই বর্তমানে মাদ্রাসায় লেখাপড়া করছে । এতিম সন্তানদের ভরণপোষন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মোশারফের স্ত্রী। তাদের ভরণপোষনের জন্য সহযোগিতা চেয়েছেন, মোশারফের শ্বাশুড়ি।

অন্যদিকে শামীম ত্রিশ বছর যাবৎ সৌদি আরবে চাকরি করতেন, তিনিও দুটি সন্তান রেখে চলে গেছেন। শামীমের মেয়ে শারমিন আক্তার জানায়, তার বাবা চিকিৎসা করতে গ্রামের বাড়ি এসেছিল কিন্তু লকডাউনের ১০ দিন আগেই সৌদি আরবে চলে যান।

আর কোন রেমিট্যান্স যোদ্ধা যেন এভাবে অকালে প্রাণ না হারান এই প্রত্যাশা সবার।

রেজাউল করিম, সিংগাইর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button