বিশ্ববাংলা
ভারতে বাংলাদেশের ১১০ তাবলীগ কর্মী কালো তালিকাভুক্ত

ভারত সরকার বাংলাদেশের ১১০ জন তাবলীগ কর্মীকে কালো তালিকাভুক্ত করেছে। বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যের মসজিদ ও মাদ্রাসায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিষয়ে খোঁজ পাওয়ার পর, এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
লকডাউন চলাকালীন সময়ে ভিসা নীতিমালা লঙ্ঘন করে ভারতে অবস্থান করায় বাংলাদেশীসহ তাবলীগের মোট আড়াই হাজার সদস্যকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। আগামী ১০ বছর তাদেরকে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হবেনা।
সম্প্রতি, সরকারি নির্দেশ উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে, মাওলানা সাদ এর নেতৃত্বে তাবলীগ জামাতের সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে শতাধিক তাবলীগ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন।



