বিশ্ববাংলা
যুক্তরাষ্ট্রের চলমান আন্দোলনে যোগ দিলেন বাংলাদেশি কাউন্সিলর

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে চলমান আন্দোলনে যোগ দিয়েছেন বাংলাদেশি কাউন্সিলর। তার প্ল্যাকার্ডে লেখা ছিলো, “জাস্টিস ফর ফ্লয়েড, ব্ল্যাক লাইফ ম্যাটার্স।
জানা যায়, মিশিগান অঙ্গরাজ্যে সপ্তাহজুড়ে চলমান আন্দোলনে হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান, বাংলাদেশি বংশোদ্ভূত নাইম চৌধুরীও যোগ দিয়েছেন। ডেট্রয়েটের জেফারসন এভিনিউয়ের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন তিনি। তার প্ল্যাকার্ডে লেখা ছিলো, “জাস্টিস ফর ফ্লয়েড, ব্ল্যাক লাইফ ম্যাটার্স।
তিনি জানান, হ্যাণ্ডকাপ লাগানোর পর হত্যা, এটি মানবাধিকার লঙ্ঘন, এ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।” গত সপ্তাহে বিক্ষোভকারীরা বেশকিছু বাংলাদেশির ব্যাবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করলেও, এখনও প্রবাসী বাংলাদেশিরা এ আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন।



