অন্যান্যবাংলাদেশ

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৬৩৫, মৃত ৩৫

দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪৬ জনে। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ২৬ জন।

করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার (৬ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, এখন পর্যন্ত শনাক্তকৃতদের মধ্যে ৭১ শতাংশ পুরুষ এবং বাকী ২৯ শতাংশ নারী।

তিনি আরও বলেন, শনাক্তদের মধ্যে গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন। নতুন মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৭ জন নারী।

অন্যদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬৮ লাখ ৬১ হাজার ৭১৬ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৪৮৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৬১ হাজার ৪৪৭ জন।

করোনায় সবচেয়ে নাজুক অবস্থায় থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। এছাড়া সেখানে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ৩৯৪ জনের।

সংশ্লিষ্ট খবর

Back to top button