
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফলে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করলো। এ অর্থবছরের এক মাস বাকি থাকতেই ৩৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলারের এই রেকর্ড অর্জন হলো।
যা এ পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশে প্রথমবারের মতো রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিলো ২০১৭ সালে, যা ছিলো ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার।
একই সঙ্গে, চলতি অর্থবছরের একই তারিখ অর্থাৎ ৩রা জুন পর্যন্ত বাংলাদেশ সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন করেছে। এটাও যে কোন অর্থ বছরের তুলনায় সর্বোচ্চ রেকর্ড।



