আইন-বিচারবাংলাদেশ

বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে অর্থপাচার-চাঁদাবাজির মামলা

বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মতিঝিল থানায় দায়ের করা ওই মামলায় খালেদ মাহমুদ ভূঁইয়াসহ আসামি করা হয়েছে-আইয়ুব, দিন মজুমদার ও আবু ইনুচ নামে আরও তিনজনকে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে খালেদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অপরাধের প্রমাণ মিলছে। ৭ জুন মতিঝিল থানায় সিআইডির পরিদর্শক ইব্রাহীম হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, খালেদ ও তার প্রতিষ্ঠান মালয়েশিয়ার একটি ব্যাংকে টাকা পাচার করেছেন। গেলো ১৮ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -র‌্যাব। আটকের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button