আন্তর্জাতিকএশিয়া

লাদাখ সীমান্তে বিশাল সেনা সমাবেশ ঘটিয়েছে চীন

সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চীনের বিরোধের বিষয়টি ফের আলোচনায় এসেছে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বীকার করেন, চীনের পিপল’স লিবারেশন আর্মির বিপুল সংখ্যক সদস্য চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা পেরিয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এরই মধ্যে চীনের সংবাদপত্র গ্লোবাল টাইমস এবং সরকারি সিসিটিভি চ্যানেল রোববার তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বিবাদের মাঝেই প্রায় কয়েক হাজার প্যারাট্রুপার-সহ সীমান্তে বিশাল সেনা সমাবেশ ঘটিয়েছে চীন। প্রয়োজনে সীমান্ত অঞ্চলে দ্রুত ভারী সামরিক যান ও বাহিনী পাঠানোর ব্যবস্থা পরীক্ষা করে নিতেই পিএলএলের এই তোড়জোড় বলছে চীনা সংবাদমাধ্যম দুটি।

চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদনকে উদ্ধৃত করে সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে চীনা সংবাদমাধ্যমে যখন এই খবর প্রকাশিত হচ্ছে, সেই সময় নয়া দিল্লি জানিয়েছে, পূর্ব লাদাখে সপ্তাহব্যাপী সীমান্ত সংকট দূর করতে ভারত ও চীনের মধ্যে সামরিক ও কূটনৈতিক আলোচনা বহাল থাকবে।

তবে সীমান্তের কোন অংশে বিশাল সেনা সমাগম ঘটানো হয়েছিল, তা অবশ্য ফাঁস করেনি চীনা সংবাদমাধ্যম। তবে ধারণা করা হচ্ছে, ভারতকে কড়া বার্তা দিতেই শনিবার এ বিশাল কুচকাওয়াজের ব্যবস্থা করা হয়। গত ১৪ মে লাদাখে সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছিল বেইজিং। তখন থেকে সীমান্ত নিয়ে বিরোধের বিষয়টি ফের প্রকাশ্যে আসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button