সীমিত পরিসরে হজ পালনের পরিকল্পনা

করোনাভাইরাস মহামারির কারণে এবছর সীমিত পরিসরে হজ পালনের পরিকল্পনা করছে সৌদি আরব। কঠোর নিয়ম মেনে প্রতিটি দেশ থেকে ২০ শতাংশ হজযাত্রী যেতে পারবেন। সোমবার সৌদি কর্তৃপক্ষের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স আরো জানায়, দেশটির কর্তৃপক্ষ সীমিত পরিসরে হজ পালনের চিন্তা করছে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ করতে সৌদি আরব যান। এ বছর প্রতিটি দেশ থেকে সর্বোচ্চ যেতে পারবেন ২০ শতাংশ যাত্রী।
তবে বয়স্কদের জন্য এ সুযোগ থাকবে না। এছাড়া সবাইকেই অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এর আগে, গত মার্চে আপাতত হজের পরিকল্পনা বাদ দেয়ার পরামর্শ দেয় সৌদি কর্তৃপক্ষ, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ওমরাহ পালন।
প্রতিবছর কমপক্ষে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি হজ আদায় করেন। হজ ও ওমরাহ থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করে দেশটি।



