অন্যান্যবাংলাদেশ

এ মাসেই চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

করোনা সংকটে বন্ধ থাকা আন্তর্জাতিক রুটের আকাশপথ খুলছে চলতি মাসেই। চলতি মাসের তৃতীয় সপ্তায় খুলে যাচ্ছে আন্তর্জাতিক রুটে আকাশ পথ।

এ যাত্রায় প্রথমেই চলবে ঢাকা-লন্ডন-ঢাকা রুটের ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রথম দফায় ২১মার্চ রাত থেকে ১০টি দেশের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ করে সিভিল এভিয়েশন অথিরিটি।দেশগুলো ছিলো কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত।

তবে যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে বিমান চলাচল অব্যাহত ছিল। পরে, ধাপে ধাপে এই নিষেধাজ্ঞার আওতা বাড়ানো হয় ১৫জুন পর্যন্ত।

সংশ্লিষ্ট খবর

Back to top button