বিশ্ববাংলা

পাপুলের জামিন নাকোচ করে রিমান্ডে

কুয়েতের পাবলিক প্রসিকিউশন মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশের সংসদ সদস্য মুহাম্মদ শহীদ ইসলাম কাজী পাপুলকে রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে। তার বিরুদ্ধে অর্থ ও মানব পাচারের অভিযোগ করেছেন প্রবাসীরা।

ক্লিনিং কোম্পানীর নাম দিয়ে, অদক্ষ শ্রমিকদের পাচার  করে অবৈধ উপায়ে অর্থ আয় করতেন পাপুল। তার জামিন আবেদন নাকোচ করে রিমাণ্ডে পাঠানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জুন মুশরেফ এলাকার বাসা থেকে পাপুলকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। তার দুজন সহযোগীকেও খুজছিলো সিআইডি, কিন্তু তাদেরকে তখন পাওয়া যায়নি।

কুয়েতে মারাফী নামক একটি পরিচ্ছন্ন সংস্থা খুলে, তিনি বাংলাদেশিদের অবৈধ উপায়ে কুয়েতে নিয়ে যেতেন এবং সেখানে তাদেরকে জিম্মি করে নির্যাতন চালানো হতো। তিনি এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে অর্থ ও মানবপাচারের সাথে জড়িত রয়েছেন।

ভালো চাকরী দেয়ার আশ্বাস দিয়ে প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার পর, কুয়েতে নিয়ে তাদের সাথে প্রতারণা করে নিজের পকেট ভারী করাই ছিলো তার পেশা।

গত সোমবার পুলিশ পাপুলের রিমাণ্ডের আবেদন করলে, তা মঞ্জুর করেন কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বিচারক। একইসঙ্গে পাপুলের পক্ষে জামিনের আবেদন নাকচ করা হয়েছে। প্রবাসীরা পাপুলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

আ হ জুবেদে, কুয়েত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button