আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

হজ বাতিল করতে পারে সৌদি সরকার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে হজ বাতিল করতে পারে সৌদি সরকার। সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

ওই কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, হজ বাতিলের বিষয়টি নিয়ে খুব সতর্কতার সঙ্গে ভাবা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ নিয়ে একটি সিদ্ধান্ত দেয়া হবে।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে এবারের হজ আয়োজন করার একটি প্রস্তাব আমাদের কাছে এসেছে। বাতিল ও সীমিতভাবে হজ করার বিষয় দুটি নিয়েই ভাবা হচ্ছে। তবে মুসল্লিদের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাবে।

করোনার আগে মহামারি সার্স এবং মার্স প্রাদুর্ভাবের সময়েও সৌদিতে হজ অনুষ্ঠিত হয়েছে। তবে এবার হজ আয়োজন করা সৌদি সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ১৯৩২ সালে রাজ পরিবারের মাধ্যমে সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর এবারই প্রথম হজ বাতিল হতে পারে!

সংশ্লিষ্ট খবর

Back to top button