দেশবাংলা

আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ থেকে ব্যবসায়িক কার্যক্রম চালুর কথা থাকলেও তা হচ্ছে না। কবে নাগাদ চালু হবে সেটা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১৬ জুন পর্যন্ত।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনে সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম জানান, ওপারে বন্দরে কর্মরতদের করোনা পরীক্ষা রিপোর্ট মঙ্গলবার আসার কথা রয়েছে। পরিস্থিতি বুঝে ওই দিনই ব্যবসায়িক কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত জানাবেন সেখানকার ব্যবসায়িরা।

বাংলাদেশ-ভারত চেম্বার অব কর্মাসের ত্রিপুরা চ্যাপ্টারের সাধারন সম্পাদক সুজিত রায় জানান,গত ৬ জুন আখাউড়া-আগরতলা স্থলবন্দরে কর্মরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জওয়ানসহ ইমিগ্রেশনে কর্মরত বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়।

ব্যবসায়িরা জানান, করোনা আতঙ্কে ভারতীয় ব্যবসায়িরা স্থলবন্দরমুখী হচ্ছে না। ব্যবসায়িদের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানী রফতানী বানিজ্য চালু হবে না বলেও  ধারণা করছেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button