বিশ্ববাংলা

আটকে পড়া স্পেন প্রবাসীদের ফিরিয়ে নিতে বিশেষ বিমান

স্পেন থেকে বাংলাদেশে এসে করোনা পরিস্থিতির জন্য আটকে পড়া প্রবাসীদের আগামী ১৯ জুন বিশেষ বিমানে, স্পেনে ফিরিয়ে নেয়া হবে।

জানা যায়, স্পেন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বনি হায়দার মান্না এই ফ্লাইটটি পরিচালনার জন্য, মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, স্পেন বাংলা প্রেসক্লাবের ঐকান্তিক প্রচেষ্টায়, স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক সহযোগীতা ও কমিউনিটি নেতৃবৃন্দের সহায়তায়, এই চার্টার্ড ফ্লাইটের শিডিউল তৈরী করা সম্ভব হয়েছে।

দেশে ছুটি কাটাতে এসে আটকে পড়া স্পেন প্রবাসীদের কথা চিন্তা করে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মোকাব্বির হোসেনের আন্তরিক সহযোগীতায়, এই বিশেষ ফ্লাইটের ব্যাবস্থা করা সম্ভব হয়েছে। আগামী ১৪ জুন থেকে, বিমানের অফিসে এই ফ্লাইটের টিকিট কেনা যাবে।

স্পেনে যারা বাসাবাড়ি, ব্যাবসা প্রতিষ্ঠান ইত্যাদি রেখে এসেছিলেন, দেশে আটকা পড়ায় তারা সেগুলোর নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন। এই ফ্লাইটটি তাদের সে দুশ্চিন্তার অবসান করেছে বলে জানিয়েছেন স্পেন প্রবাসীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button