বিশ্ববাংলা

দ্বিতীয়বারের মতো রিমান্ডে নেয়া হবে পাপুলকে

কুয়েতে মানবপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশের সংসদ সদস্য কাজী পাপুলকে আরো জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বারের মতো রিমান্ডে নেয়া হবে।

কুয়েতে অর্থপাচার ও মানবপাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য পাপুল ও তার সহযোগীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন দেশটির আদালত। দ্বিতীয়বারের জিজ্ঞাসাবাদে আরো নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে বলে দেশটির প্রশাসন আশাবাদ ব্যাক্ত করেছে।

গত রোববার কুয়েতের জাতীয় দৈনিক আরব টাইমসে প্রকাশিত খবর থেকে জানা যায়, কুয়েত সরকারের টেণ্ডার কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ ৭ জন কর্মকর্তার সাথে সখ্যতা ছিলো পাপুলের। তাদেরকে দামী দামী উপহার দিয়ে মানবপাচারের সুবিধা ভোগ করতেন শহীদ ইসলাম ওরফে পাপুল।

মানব পাচারে সহায়তার জন্য সরকারী এসব কর্মকর্তাদেরকে তিনি কি পরিমাণ অর্থ ও উপহারসামগ্রী দিয়েছেন, তা জানতে পাপুলকে আবারও জিজ্ঞাসাবাদ করবে দেশটির প্রশাসন। প্রথমবারের জিজ্ঞাসাবাদে অনেক অজানা তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button