আন্তর্জাতিকএশিয়া

ভারতীয় ১০ সেনাকে ফিরিয়ে দিল চীন

সংঘর্ষের ৩ দিন পর ভারতীয় ১০ সেনাকে ফিরিয়ে দিয়েছে চীনের সেনাবাহিনী। দু’দেশের উচ্চ-পর্যায়ের মধ্যে কঠোর সমঝোতার পর ভারতীয় সেনা সদস্যরা মুক্তি পেয়েছে। এদের মধ্যে দু’জন সেনা অফিসারও রয়েছেন। সোমবার রাতে গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষের সময় তাদের চীনা ‘ড্রাগন’ বাহিনী আটক করেছিল।

এর আগে, লাদাখে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের কর্নেল পদমর্যাদার একজনসহ ২০ সেনা নিহত ও আহত হয়েছে আরও ৭৬ সেনা, বলে জানিয়েছে দিল্লী। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

যদিও ভারতের পক্ষ থেকে মঙ্গলবার সকালে জানানো হয়েছিল সংঘর্ষে কর্নেল পদমর্যাদাসহ তাদের ৩ জনের মৃত্যু হয়েছিল। গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের স্থাপিত একটি তাঁবু ভারতীয়রা সরাতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।

সংশ্লিষ্ট খবর

Back to top button