আইন-বিচারবাংলাদেশ

সাহেদকে ঢাকায় আনা হয়েছে

বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তারের পর ঢাকায় আনা হয়েছে।

বুধবার ভোররাতে সাতক্ষীরার দেবহাটা থানার সাকড়া বাজার এলাকার নবপতি ৩৩ বিজিবির পাশের সীমান্ত থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। সাহেদ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলো। ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। নদী পেরিয়ে সাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টায় গত কয়েকদিন ধরে সাতক্ষীরাতে অবস্থান করছিলেন।

র‌্যাব জানায়, যেন কেউ চিনতে না পারে সেজন্য বোরকা পরে নৌকায় করে নদী পার হওয়ার চেষ্টা করছিলেন সাহেদ। তবে র‌্যাবের নজরদারির কারণে এমন কিছু করতে পারেননি তিনি। গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য পাওয়ার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।

করোনা আক্রান্ত রোগীদের সাথে প্রতারণা সহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালে অভিযানের পর থেকেই পলাতক ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদ। তাকে ধরতে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে অনুসন্ধান চালায় র‌্যাব।

সংশ্লিষ্ট খবর

Back to top button