প্রধানমন্ত্রীবাংলাদেশ

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

 

মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারা দেশে এক কোটি গাছের চারা বিতরণ, রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে গণভবনে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানের মাধ্যমে তিনি জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২০-এর উদ্বোধন করেন।

 প্রতিটি জেলা ও উপজেলায় স্বাস্থ্য নির্দেশিকা মেনে ন্যূনতম একটি করে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হবে। মুজিববর্ষে রোপিত প্রত্যেকটি গাছই ‘স্মারক বৃক্ষ’ হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি সংসদীয় আসনে ৫ হাজার করে মোট ১৫ লাখ বনজ, ফলদ ও ঔষধি চারা বিভিন্ন শিক্ষা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান-সংস্থায় রোপণ করা হবে।

পাশাপাশি বন বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় বনায়ন কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরে ৭ কোটি বৃক্ষ রোপণ করা হবে। এসব চারা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button