প্রধানমন্ত্রীবাংলাদেশ
বন্যা মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্গতরা যাতে ত্রাণ ও সার্বিক সহায়তা পায় সেজন্য সংশ্লিষ্টদের তৎপর থাকতেও বলেন তিনি।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। গণভবন থেকে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এসময় সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা।
বৈঠক শেষে সচিবালয়ের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। সচিব আরো জানান, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন সংশোধনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া প্রতি বছর ৪ জুন জাতীয় চা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।



