আইন-বিচারবাংলাদেশ

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট

রিজেন্ট সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জশিট আজ আদালতে দাখিল। আর জেকেজি প্রতারণা মামলায় তদন্ত শেষ। দুইদিনের মধ্যে চার্জশিট দেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আবদুল বাতেন।

এসময় তিনি বলেন, সাহেদের বিরুদ্দে যে অস্ত্র মামলা ছিলো তার তদন্ত আমরা শেষ করেছি। দুইজন সাক্ষির জবানবন্দি ১৬৪ ধারায় নিয়েছি। যে গাড়িটা সাহেদ ব্যবহার করতো সেই গাড়িতে অবৈধ অস্ত্র পাওয়া গেছে। অস্ত্র মামলায় আমরা চার্জশিট দাখিল করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, ‘জেকেজি’তে এই করোনাকালীন সময়ে সার্টিফিকেট বিতরণ ও স্যাম্পল কালেকশন আমরা সিআইডি’র এক্সপার্ট দিয়ে ফরেনসিক টেস্ট করেছি। ফরেনসিকের রেজাল্টও আমাদের কাছে এসেছে।

তদন্ত আমাদের প্রায় শেষ পর্যায়ে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্রুত সময়ে তুই-একদিনের মধ্যে আমরা এই মামলার চার্জশিট দাখিল করবো।’

সংশ্লিষ্ট খবর

Back to top button