
মেজর সিনহা হত্যা মামলায় চার পুলিশ সদস্যসহ সাতজনকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সিনহা নিহতের ঘটনায়, পরিবারের দায়ের করা হত্যা মামলায় আসামীদের রিমান্ড শেষে, বৃহষ্পতিবার আদালতে হাজির করে র্যাব। এর মধ্যে ৪ পুলিশ সদস্য হলেন, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই লিটন মিয়া।
অন্য ৩ জন পুলিশের দায়ের করা মামলার স্বাক্ষী। এরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।
এছাড়া মেজর সিনহা, তাঁর সহকর্মী শিপ্রা দেবনাথ ও সিফাতের ব্যবহৃত ল্যাপটপ, হার্ডডিস, পেনড্রাইভসহ ২৯টি উপকরণ আজ র্যাবের তদন্তকারী কর্মকর্তার হেফাজতে নেয়ার কথা রয়েছে।



