আন্তর্জাতিক
তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ১৩

তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ১৩
তাজিকিস্তানের খুজান্দ শহরের একটি কারাগারে নিরাপত্তা বাহিনী অন্তত ১৩ জন বন্দিকে হত্যা করেছে।
বুধবার (৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
কারাগারের নিরাপত্তা বাহিনীর তিনটি সূত্র বৃহস্পতিবার ( ৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে জানায়,
রাতে ওই কারাগারে দাঙ্গার সময় বন্দিদেরকে হত্যা করা হয়।
খুজান্দের স্থানীয় সরকারের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা সেখানে দাঙ্গার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে, কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি।
খুজান্দ শহরে কারাগারে দাঙ্গার ঘটনা নতুন নয়।
এর আগে ১৯৯৭ সালে শহরটির একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আহত হয়েছিলেন ৩৫ জন।
বাংলাটিভি/এসএম/এবি
আরো পড়ুনঃ শ্রীপুরে নকল সরবরাহ করায় শিক্ষকের দুই বছরের সাজা ছাত্রী বহিষ্কার



