রাজনীতিআওয়ামী লীগ
‘এবছর টেলিকমিউনিকেশন খাতের সকল সমস্যার সমাধান হবে’

২০২১ সালের মধ্যে, দেশের মোবাইল ইন্টারনেটের গতি বৃদ্ধিসহ টেলিকমিউনিকেশন খাতের বিদ্যমান সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
সোমবার দুপুরে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল ও বেসরকারি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে, তিনি এ কথা জানান।
এসময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে টেলিযোগাযোগ খাতে যে অগ্রগতি হয়েছে তা প্রশংসনীয়। করোনাকালে রোগীদের ৭২ শতাংশ টেলিমেডিসিনের সহায়তায় চিকিৎসা নিয়েছে, যা সম্ভব হয়েছে মোবাইল অপারেটরদের সহায়তায়।
এছাড়া বাংলাদেশে উৎপাদিত অথবা বিদেশ থেকে আনা স্মার্টফোনগুলোতে বিল্ট ইন বাংলা ভাষা রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলেও, জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।



