চিকিৎসার জন্য বিদেশ যেতে খালেদা জিয়া বা পরিবার সরকারের কাছে আবেদন করেনি

চিকিৎসার জন্য বিদেশ যেতে খালেদা জিয়া বা তার পরিবার সরকারের কাছে কোনও আবেদন করেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন হাইস্কুল মাঠে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,খালেদা জিয়াকে পরবর্তী কোনও সুবিধা নিতে হলে আদালতের মাধ্যমেই আসতে হবে বলেও জানান তিনি।খালেদা জিয়া বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য তার পক্ষ থেকে বা অন্য কারও কাছ থেকে আমরা কোনও আবেদন পাইনি।
তিনি বলেন, খালেদা জিয়া যে সাজা ভোগ করছিলেন, সেটি স্থগিত করে তাকে বাসায় চিকিৎসার সুযোগ করে দেওয়া হয়েছিল। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন, এই পর্যন্ত আমাদের জানা।
প্রধানমন্ত্রী যে ধারায় সাজা স্থগিত রেখে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন, এর বাইরে অন্য কোনও সুযোগ নিতে চাইলে, তাকে আদালতে যেতে হবে। এখন আরও কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে।
করোনার মধ্যেও আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়। শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতি সাব্বির হোসেন মাছুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিেএ সময় স্থানীয় নের্তবৃন্দও উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/শহীদ



