এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নেওয়া হল তোফায়েল আহমেদকে

চিকিৎসার জন্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লি নেয়া হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের।
আবুল খায়ের বলেন স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে উনাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে নেওয়া হচ্ছে।” তিনি জানান, দিল্লির ওই হাসপাতালে এর আগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল।
এসময় গণমাধ্যমকে তিনি আরো বলেন কার্ডিওলজি ও নিউরোলজির কিছুটা সমস্যা উনার আগে থেকেই ছিল। ৩০ অগাস্ট শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয়। উনার মাইল্ড স্ট্রেক হয়েছিল।”
এর আগে স্ট্রোক করায় গত ৩০ অগাস্ট তোফায়েল আহমেদকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি। এক সময় তিনি বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাটিভি/ সাকিব



