আন্তর্জাতিকএশিয়া

তালেবান সরকারের সদস্যদের নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে সদ্যঘোষিত তালেবান সরকারের সদস্যদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছে তালেবানের কথায় নয় কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে তাদের।

এদিকে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে শরিয়াহ আইন বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

এসময় তিনি বলেন ইসলামিক আইন ও শরিয়াহ আইন বাস্তবায়নে এ সরকার কঠোর পরিশ্রম করে যাবে। মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। সরকারের প্রধান করা হয়েছে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে। উপপ্রধানমন্ত্রী করা হয়েছে আবদুল গনি বারাদার ও আবদুল সালাম হানাফিকে। স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button